ভিজিনজামে জাহাজের রেকর্ড ভিড়, ভাগ্যের চাকা ঘুরছে কেরালার!

হরমুজ প্রণালীর চলমান ভূ-রাজনৈতিক সংকটের কারণে বিশ্বজুড়ে সামুদ্রিক বাণিজ্য পথ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে ভারতের কেরালার ভিজিনজাম বন্দরটি বিশ্ববাণিজ্যের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভারতের প্রথম গভীর সমুদ্রের এই ট্রান্সশিপমেন্ট হাবটিতে বর্তমানে প্রায় ১০০টি জাহাজ নোঙর করার অপেক্ষায় রয়েছে। বন্দরটির ক্রমবর্ধমান গুরুত্বের বিষয় তুলে ধরে কংগ্রেস সাংসদ শশী থারুর জানিয়েছেন, আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখন নিরাপদ ও নির্ভরযোগ্য বিকল্প হিসেবে ভিজিনজামকে বেছে নিচ্ছে।

বন্দরটি এরই মধ্যে রেকর্ড সময়ের মধ্যে ১ মিলিয়ন টিইইউ (TEU) কার্গো হ্যান্ডেল করার মাইলফলক স্পর্শ করেছে এবং ২০২৬ সালের মার্চ মাসে ৬১টি জাহাজ পরিচালনা করে নতুন নজির সৃষ্টি করেছে। কলম্বো ও সিঙ্গাপুরের মতো বৈশ্বিক হাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম এই বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বর্তমানে দ্বিতীয় পর্যায়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্পটির সম্প্রসারণ সম্পন্ন হলে বন্দরে একসঙ্গে পাঁচটি বিশাল ‘মাদারশিপ’ নোঙর করার সুবিধা পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *