ব্লগিং করতে গিয়েই বিপদ! সোশ্যাল মিডিয়ায় কি ভুল করলেন তরুণী?

সোশ্যাল মিডিয়ায় নিজের বিলাসবহুল জীবনযাত্রা এবং সোনা-দানার প্রদর্শন করার মাশুল দিলেন মধ্যপ্রদেশের শিবপুরীর মোহানি গ্রামের ইউটিউবার রচনা গুর্জর। নিজের ইউটিউব চ্যানেলে বাড়ির অন্দরমহল ও সোনার গয়না নিয়ে ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেই ভিডিও দেখেই পরিকল্পনা করে দুষ্কৃতীরা রচনার বাড়িতে হানা দিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সম্পত্তি লুঠ করে নিয়ে গেছে। ঘটনার সময় দুষ্কৃতীরা রচনা ও তাঁর পরিবারের সদস্যদের ঘরের ভেতর থেকে আটকে রেখেছিল বলে পুলিশ জানিয়েছে।

শনিবার রাত ২টো নাগাদ মুখোশধারী চোরেরা বাড়িতে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় এবং সুপরিকল্পিতভাবে আলমারি থেকে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা লুট করে। তদন্তকারী পুলিশের ধারণা, চোরেরা রচনার ইউটিউব ভিডিওগুলো দেখে বাড়ির খুঁটিনাটি ও সিসিটিভি ক্যামেরার অবস্থান সম্পর্কে অবগত ছিল। ঘটনার বিষয়ে নরওয়ার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *