লিভার বাঁচাতে এখনই সাবধান হোন!

১৯ এপ্রিল বিশ্ব লিভার দিবস ২০২৬-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Solid Habits, Strong Liver’ বা ‘সুস্থ অভ্যাসেই মজবুত লিভার’। যকৃতের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ক্ষতিকর নেশাদ্রব্য বর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবারের দিবসে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে যে, কেবল মদ্যপান নয় বরং ধূমপানের ফলে শরীরে প্রবেশ করা চার হাজারের বেশি রাসায়নিক লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করতে পারে। ধূমপানের কারণে ফ্যাটি লিভার, সিরোসিস এমনকি লিভার ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

বিশেষজ্ঞরা সাধারণ জ্বর বা ব্যথায় যথেচ্ছ প্যারাসিটামল সেবনের বিষয়েও সতর্কতা জারি করেছেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া বা প্রয়োজনের অতিরিক্ত প্যারাসিটামল গ্রহণ লিভারের জন্য বিষতুল্য হতে পারে, যা এমনকি লিভার ফেলিওর পর্যন্ত ঘটাতে পারে। এদিকে, লিভার ট্রান্সপ্ল্যান্ট বা জটিল অস্ত্রোপচারের রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হায়দরাবাদের স্টার হাসপাতাল উত্তর-পূর্ব ভারতের রোগীদের জন্য নতুন ইনফরমেশন সেন্টার চালু এবং এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *