আধার গ্রাহকদের জন্য সুখবর, বিনামূল্যে তথ্য আপডেটের সময়সীমা বাড়ল আরও এক বছর!

আধার কার্ড হোল্ডারদের জন্য বড় ঘোষণা করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)। আধার কার্ডের তথ্য বিনামূল্যে আপডেট করার সময়সীমা আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত করা হয়েছে। আগে এই সময়সীমা ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। ফলে সাধারণ নাগরিকরা এখন অতিরিক্ত আরও এক বছর কোনো খরচ ছাড়াই তাদের আধার কার্ডের তথ্য সংশোধন বা আপডেট করার সুযোগ পাবেন।

সরকারের এই নির্দেশিকা অনুযায়ী, বিনামূল্যে তথ্য আপডেটের সুবিধাটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। নাগরিকরা ঘরে বসেই ‘মাইআধার’ (myAadhaar) পোর্টাল অথবা ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নাম, ঠিকানা, বাবার নাম ও মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। তবে যে সকল নাগরিক সশরীরে আধার কেন্দ্রে গিয়ে অফলাইনে এই কাজ করবেন, তাদের আগের নিয়ম অনুযায়ী ৭৫ টাকা ফি প্রদান করতে হবে। মূলত সরকারি পরিষেবা ও বিভিন্ন জরুরি নথিপত্র তৈরির ক্ষেত্রে আধার কার্ড অপরিহার্য হওয়ায়, সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *