যোগ দিবসে সরকারি কর্মীদের অংশগ্রহণ কি বাধ্যতামিলক, হাইকোর্টের প্রশ্ন!

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করা নিয়ে কলকাতা হাইকোর্টে আইনি লড়াই শুরু হয়েছে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেছে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন ‘রাজ্য কো-অর্ডিনেশন কমিটি’। মামলাকারীদের দাবি, ছুটির দিনে কর্মচারীদের কোনো নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী। অন্যদিকে, সরকার পক্ষের দাবি, এই নির্দেশিকা বাধ্যতামূলক নয়, বরং সকলকে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন। যোগ দিবসের অনুষ্ঠানটি বাধ্যতামূলক কি না, তা শুক্রবারের মধ্যে লিখিতভাবে আদালতকে জানাতে বলা হয়েছে। এই মামলার রায়ের ওপরই নির্ভর করছে ছুটির দিনে সরকারি কর্মসূচিতে কর্মীদের উপস্থিতির আইনি বৈধতা ও পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *