রাত ১২টায় এই কাজ! নববধূর ঘরে যুবককে দেখে হতবাক সবাই

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের রাজঘাট থানা এলাকায় বিয়ের মাত্র এক মাসের মাথায় এক নববধূ নগদ টাকা ও গয়না নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৭ এপ্রিল মনীশ কুশওয়াহার সাথে ওই তরুণীর বিয়ে হয়। ২৭ মে রাতে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফেরার পরপরই তিনি এই চুরির ঘটনা ঘটান।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১২টার পর বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়লে ওই নববধূ তাঁর প্রেমিক ও অন্য এক যুবককে বাড়িতে ডেকে নেন। তিনজনে মিলে আলমারি থেকে নগদ অর্থ, সোনার গয়না ও দামি পোশাকসহ প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী লুট করে পালিয়ে যান। সকালে বাড়ির লোকজন তাঁকে খুঁজে না পেয়ে এবং চুরির বিষয়টি বুঝতে পেরে রাজঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *