আইনি গেরোয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, বিপাকে কল্যাণ ও অভিষেক!

তৃণমূলের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি জটিলতা, দায়ের এফআইআর

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ও উস্কানি দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপি শিবিরের অভিযোগ, সাংসদ শুধু কুরুচিকর মন্তব্যই করেননি, ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় উস্কানিমূলক বক্তব্য রেখে দাঙ্গা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিলেন।

পাশাপাশি, আমফান ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ বণ্টনে ২৫০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয়েছে। সিআইডি ও ইডি-র নজরদারির পাশাপাশি বিধানসভায় সই-জাল কাণ্ড ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগেও তিনি তদন্তকারী সংস্থাগুলির স্ক্যানারে রয়েছেন। দলের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *