স্বামীকে পাঠালেন চিকেন রাইস কিনতে, ফোনের মেসেজে লেখা ‘কাজ শেষ’! এরপর যা ঘটল জানলে শিউরে উঠবেন!
মহারাষ্ট্রের বিড জেলায় পরকীয়ার জেরে স্বামীকে নৃশংসভাবে খুনের অভিযোগে স্ত্রী, তাঁর প্রেমিক এবং এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩১ মে রাস্তার পাশ থেকে কিরণ সোনবানে নামের এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ ও তার বাইক উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে পথ দুর্ঘটনা বলে মনে করা হলেও ময়নাতদন্ত ও তদন্তে বেরিয়ে আসে, এটি পূর্বপরিকল্পিত খুনের ঘটনা। এ ঘটনায় নিহতের স্ত্রী প্রিয়াঙ্কা সোনবানে, তাঁর প্রেমিক দশরথ পরদেশী ও তার সহযোগী ধীরাজকে পুলিশ হেফাজতে নিয়েছে।
পুলিশি তদন্তে জানা যায়, ৩১ মে রাতে প্রিয়াঙ্কার নির্দেশে কিরণ বাড়ির বাইরে বের হতেই ওত পেতে থাকা দশরথ ও ধীরাজ তাকে শ্বাসরোধ করে হত্যা করে। খুনের পর ঘটনাটিকে চাপা দিতে নিহতের মরদেহের ওপর বাইকটি ফেলে রেখে এটি দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। হত্যার কাজ সফলভাবে সম্পন্ন করার পর ঘাতক স্ত্রী ও তাঁর প্রেমিক ইনস্টাগ্রামে দীর্ঘ ৪-৫ ঘণ্টা অডিও কলে কথা বলেন। পুলিশ তাদের মোবাইল জব্দ করে এই ডিজিটাল তথ্য ও কল রেকর্ডের সূত্র ধরে পুরো চক্রান্তের পর্দাফাঁস করে। জেরায় প্রিয়াঙ্কা তার পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই তিনি এই পথ বেছে নিয়েছিলেন।