৫০০ টাকা দিলেই মিলবে মদ! পর্যটককে লুটে বিপাকে পুলিশকর্মী, ভাইরাল ভিডিও!

তামিলনাড়ুর কোডাইকানাল পাহাড়ি রাস্তায় মদ উদ্ধারের পর তা পর্যটকদের ফেরত দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে এক হেড কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। পালানি-কোডাইকানাল ঘাট রোডের আয়্যামপুল্লি পুলিশ চেকপোস্টে কেরলগামী পর্যটকদের গাড়িত তল্লাশি চালিয়ে ভিনরাজ্যের মদের বোতল উদ্ধার করেন পুলিশকর্মীরা। নিয়ম অনুযায়ী মদ বাজেয়াপ্ত করা হলেও, দায়িত্বরত হেড কনস্টেবল অলগরসামি ৫০০ টাকার বিনিময়ে সেই মদ পর্যটকদের কাছে ফেরত দেওয়ার প্রস্তাব দেন।

ঘুষ নেওয়ার দৃশ্যটি গোপনে মোবাইল ফোনে ধারণ করেন এক ব্যক্তি, যা পরবর্তীতে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ডিন্ডিগুল জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসে ঘটনাটি। দ্রুত তদন্তে নেমে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত হেড কনস্টেবল অলগরসামিকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এবং পর্যটকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *