রেকর্ড দামের পর এবার কি বড় পতনের মুখে সোনার বাজার?

বিশ্ব বাজারে গত কয়েক বছর ধরে লাগাতার বৃদ্ধির পর এবার বড় ধরনের পতনের মুখে পড়েছে সোনার দাম। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের আবহে সাধারণত সোনার দাম বাড়ার কথা থাকলেও, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। অলঙ্কার ধাতুটির দর টানা কমে এর সর্বোচ্চ রেকর্ড মূল্য থেকে প্রায় ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, চড়া দামে সোনা কেনা বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন এবং আগামী দিনে এই দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সোনার দামের এই পতনের পেছনে মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এবং ডলারের মান শক্তিশালী হওয়ায় বিনিয়োগকারীরা সোনার মতো সুদবিহীন মাধ্যম থেকে সরে এসে বন্ড বা ব্যাংকিং খাতে ঝুঁকছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হয়েছে, যা নিয়ন্ত্রণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধির পথ বেছে নিয়েছে। আন্তর্জাতিক আর্থিক সংস্থা ইউবিএস-এর পূর্বাভাস অনুযায়ী, এই ধারাবাহিকতা বজায় থাকলে সোনার দাম প্রতি আউন্স ৩,৮৫০ থেকে ৪,০০০ ডলারে নেমে আসতে পারে। সর্বশেষ তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বাজারে সামান্য দাম বাড়লেও সামগ্রিক প্রবণতা বড় ধরনের পতনের দিকেই নির্দেশ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *