ট্রাম্পের শান্তিচুক্তির ঘোষণাতেও কাটছে না শঙ্কা, হরমুজের নিচে ওত পেতে আছে ভয়ংকর সেই ‘ঘুমন্ত দানব’!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, দীর্ঘ উত্তেজনার অবসান ঘটিয়ে রবিবার ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে আমেরিকা। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ ‘হরমুজ প্রণালী’ পূর্ণাঙ্গরূপে খুলে দেওয়ার পথ প্রশস্ত হয়েছে। ইরান ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে তেহরান কৌশলগত এই জলপথটি বন্ধ করে দিয়েছিল এবং নিরাপত্তার অজুহাতে তলদেশে অসংখ্য সামুদ্রিক মাইন স্থাপন করেছিল, যা বর্তমানে বিশ্ববাণিজ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

যদিও শান্তিচুক্তির ফলে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তবে জলপথে থাকা অসংখ্য ‘ঘুমন্ত দানব’ বা মাইনগুলো নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান কোনো সুনির্দিষ্ট মানচিত্র ছাড়াই এলোমেলোভাবে এসব মাইন স্থাপন করায় এবং সমুদ্রের স্রোতের কারণে সেগুলোর অবস্থান পরিবর্তিত হওয়ায় এগুলি এখন আরও বেশি বিপজ্জনক। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, মাইনগুলো নিষ্ক্রিয় করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের বাণিজ্যিক কিংবা জ্বালানি পরিবাহী জাহাজ ধ্বংসের মুখে পড়তে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে মারাত্মক সংকটের দিকে ঠেলে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *