ভক্তদের উত্তাল ভিড়ে দিশেহারা রশ্মিকা, সহকর্মীকে আগলে নিলেন কৃতী!

আগামী ১৯ জুন মুক্তি পেতে চলা হোমি আদাজানিয়া পরিচালিত বলিউড ছবি ‘ককটেল ২’-এর প্রচার অনুষ্ঠানে গিয়ে চরম বিশৃঙ্খলার মুখে পড়লেন ছবির তারকা শাহিদ কাপুর, কৃতী শ্যানন ও রশ্মিকা মন্দানা। প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য এবং সেলফি তোলার উদ্দেশ্যে অনুরাগীদের উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়ে। পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে নিরাপত্তারক্ষীরাও হিমশিম খান, যার ফলে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন অভিনেত্রীরা।

এই বিশৃঙ্খল পরিবেশের মধ্যে সহ-অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে ভিড় থেকে সুরক্ষিত রাখতে কৃতী শ্যানন তৎপর হয়ে ওঠেন। তিনি নিরাপত্তারক্ষীদের সহায়তায় রশ্মিকাকে আগলে রেখে নিরাপদে গাড়ির দিকে নিয়ে যান। ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় তীব্র আলোচনা শুরু হয়েছে। একদিকে কৃতী শ্যাননের এমন সচেতন ভূমিকার প্রশংসা করছেন নেটিজেনরা, অন্যদিকে অতিরিক্ত উৎসাহী ভক্তদের আচরণ ও অনুষ্ঠানের ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *