দেশপ্রেম নাকি ভালোবাসা বড়! জাস্টিন ট্রুডোর কাণ্ডে তোলপাড় বিশ্ব!

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ চলাকালীন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজের দেশের পরিবর্তে চিরপ্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন। লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন পপতারকা কেটি পেরির পারফরম্যান্সের পর গ্যালারিতে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত ও প্যারাগুয়ের বিরুদ্ধে মার্কিন ফুটবল দলের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে ট্রুডোকে স্বতঃস্ফূর্ত উল্লাস করতে দেখা যায়। অথচ একই সময়ে কানাডার জাতীয় দল বসনিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি ড্র করেছিল, যেসব ম্যাচে ট্রোডোর উপস্থিতি ছিল অনুপস্থিত।

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উত্তেজনা এবং কানাডাকে নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে ট্রোডোর এই আচরণ জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান যে, ব্যক্তিজীবনে প্রেমিক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি মনেপ্রাণে কানাডাকেই সমর্থন করেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন প্রকাশ্য আচরণ কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রোডোর ভাবমূর্তি সংকটের মুখে ফেলতে পারে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সাধারণ মানুষের জাতীয়তাবাদী আবেগকে আরও উস্কে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *