কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদ সরছে, উড়ান সুরক্ষা নিশ্চিত!

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালন ক্ষমতা বৃদ্ধি ও যাত্রী ধারণক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বড় ধরনের সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এই প্রকল্পের অংশ হিসেবে রানওয়ের পাশে অবস্থিত ঐতিহাসিক ‘বাঁকড়া মসজিদ’ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাশাপাশি সুরক্ষাবিধি জোরদার করতে ভেঙে ফেলা হবে বিমানবন্দরের পুরনো টার্মিনাল ভবনটি। চলতি বছরের হজ মৌসুম শেষে এই প্রক্রিয়া শুরু হবে।

আন্তর্জাতিক বিমান পরিবহনের সুরক্ষাবিধি বা ‘সেফটি নর্মস’ মেনে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রানওয়ে থেকে ২৪০ মিটার দূরত্ব বজায় রাখার আন্তর্জাতিক নিয়ম থাকলেও বর্তমান মসজিদটি সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরত্বে অবস্থিত। এর ফলে সেখানে আধুনিক ‘ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম’ বসানো সম্ভব হচ্ছিল না এবং রানওয়ের কার্যকারিতা সীমিত হয়ে পড়েছিল। মসজিদটি সরিয়ে নিলে রানওয়ের আধুনিকীকরণের পাশাপাশি বড় বিমান আসা-যাওয়ার পথ সুগম হবে। পুরনো টার্মিনাল ভেঙে পুনর্গঠন সম্পন্ন হলে কলকাতা বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিবহন সক্ষমতা প্রায় ৪ কোটিতে উন্নীত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *