স্পিকারের দারস্থ মমতাপন্থীরা, অভিষেকের চিঠিতেই কি ভাঙছে বিদ্রোহের সুর?

লোকসভার স্পিকার ওম বিড়লার দিল্লির বাসভবনে রবিবার দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন পাতার একটি বিশেষ চিঠি নিয়ে তাঁরা স্পিকারের দ্বারস্থ হন। লোকসভায় তৃণমূলের কোনো বিদ্রোহী গোষ্ঠীকে আলাদা রাজনৈতিক সত্তা হিসেবে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে। বিদ্রোহী সাংসদরা আলাদা ব্লক তৈরির পথে হাঁটার আগেই মমতাপন্থী শিবির সাংবিধানিক ও আইনি দিক থেকে এর বিরোধিতা করে এই তৎপরতা শুরু করেছে।

বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনডিএ-কে সমর্থনের পরিকল্পনা এবং আলাদা ব্লক গঠনের সম্ভাবনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মমতাপন্থী নেতাদের দাবি, দলী় সিদ্ধান্তের বাইরে গিয়ে এভাবে বিভাজন তৈরি করা অসাংবিধানিক এবং এর কোনো আইনি বৈধতা নেই। সুপ্রিম কোর্টের দলত্যাগ বিরোধী ও বিভাজন সংক্রান্ত রায়ের সূত্র উল্লেখ করে স্পিকারের কাছে এই দাবি জানানো হয়েছে। এখন স্পিকার ওম বিড়লা এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন, তার ওপরই নির্ভর করছে লোকসভায় তৃণমূলের অভ্যন্তরীণ এই সংকটের ভবিষ্যৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *