জমির বিবাদে তুলকালাম, উদ্ধার ৩ তাজা বোমা! আটক ২

মুর্শিদাবাদের বড়ঞা থানার বেলডাঙা গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শনিবার রাতে তীব্র বোমাবাজির ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ফলে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বোমাবাজির অভিযোগে নিজামুদ্দিন শেখ ও নেকবর মল্লিক নামে দুজনকে গ্রেফতার করে।

ধৃতদের রবিবার মুর্শিদাবাদের কান্দি আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে। দুই পরিবারের দীর্ঘদিনের এই বিবাদের নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *