দুয়ারে সরকার অতীত, আজ থেকেই রাজ্যে শুরু শুভেন্দুর জনকল্যাণ শিবির!

কলকাতা: তৃণমূল জমানার ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচে এবার ‘জনকল্যাণ শিবির’ নামে নতুন কর্মসূচি শুরু করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ, ১৫ জুন থেকে এই বিশেষ শিবির শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ জুন পর্যন্ত। এই শিবিরগুলির মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫২টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ সরাসরি গ্রহণ করতে পারবেন।

শিবিরগুলিতে আধার এনরোলমেন্ট, আধার সিডিং এবং সিএএ (CAA) আবেদনের পাশাপাশি অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান যোজনা, অটল পেনশন যোজনা এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা পাওয়া যাবে। এছাড়া কৃষকদের জন্য পিএম কিষান সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড ও এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত সুযোগ ও পড়ুয়াদের স্কলারশিপের জন্য সাহায্যের ব্যবস্থা রাখা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, কর্পোরেশন এলাকায় প্রতিটি বোরো অফিসে, পুর এলাকায় প্রতি দশটি ওয়ার্ডে এবং গ্রামীণ ক্ষেত্রে প্রতি সাতটি গ্রাম পঞ্চায়েতের জন্য এই শিবিরগুলি আয়োজন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *