পেট্রোল-ডিজেলের দিন শেষ? এবার ভারতের রাস্তায় ১০০% ইথানলে ছুটবে গাড়ি!

সম্পূর্ণ ইথানল চালিত জ্বালানিতে সায় কেন্দ্রের, দূষণমুক্ত ভারতের পথে বড় পদক্ষেপ

খনিজ তেলের ওপর নির্ভরতা কমাতে এবং দূষণমুক্ত ভারত গড়ার লক্ষ্যে ১০০ শতাংশ বিশুদ্ধ ইথানল বা ‘E-100’ ব্যবহারে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার। এতদিন ভারতে মূলত পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে (সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত) জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। সেই নিয়মে পরিবর্তন এনে সরকার এবার দেশজুড়ে সম্পূর্ণ ইথানল চালিত গাড়ি চালানোর উদ্যোগ নিয়েছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করী জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতের রাস্তায় কেবল ইথানলে চলা গাড়ি দেখা যাবে। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী এই বিকল্প জ্বালানি ব্যবহারের ফলে ভবিষ্যতে পেট্রোল ও ডিজেলের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। সরকারের এই ‘গ্রিন এনার্জি মিশন’ পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি সাধারণ মানুষের জ্বালানি খরচও কমাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *