পায়রাদের জন্য জন্মনিরোধক! বার্সেলোনার অভিনব সমাধানে অবাক বিশ্ব

শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ও পায়রার উপদ্রব কমাতে কোনো প্রাণীকে হত্যা না করেই এক যুগান্তকারী ও নৈতিক সমাধান খুঁজে পেয়েছে স্পেনের বার্সেলোনা। শহরটিতে পায়রার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিশেষ জন্মনিরোধক পদ্ধতির প্রয়োগ করা হয়েছে, যা বর্তমানে অন্যান্য দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

পায়রার বিষ্ঠায় শহরের রাস্তাঘাট ও পর্যটনস্থল অপরিচ্ছন্ন হয়ে পড়ায় বার্সেলোনার প্রশাসন বিশেষ স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে পায়রাদের ‘নিকারবাজিন’ নামক জন্মনিরোধক ওষুধ মেশানো খাবার দেওয়ার ব্যবস্থা করে। প্রতিদিন সকালে এই খাবার গ্রহণের ফলে পায়রাদের প্রজনন ক্ষমতা হ্রাস পায়। একইসঙ্গে সাধারণ মানুষদের পায়রাদের খাবার দানে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ২০১৭ সালে যখন এই প্রকল্প শুরু হয়, তখন বার্সেলোনায় পায়রার সংখ্যা ছিল প্রায় ৮৫ হাজার। এই অভিনব পদ্ধতির ফলে এক দশকেই পায়রার সংখ্যা ৭০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে এবং সাফল্য দেখে এখন প্যারিস ও ব্রাসেলসের মতো শহরগুলোও একই কৌশল অনুসরণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *