রাজ্যে বড় সুখবর, এবার যুবশক্তি ও বার্ধক্য ভাতার অপেক্ষা ফুরোচ্ছে!

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে রাজ্যে শুরু হয়েছে তিন দিনের বিশেষ ‘জনকল্যাণ শিবির’। গ্রাম পঞ্চায়েত, পুরসভা ও পুরনিগম এলাকার প্রায় ১১০০টি স্থানে আয়োজিত এই শিবিরের মাধ্যমে সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর আগে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় রাজ্যের ৭৯ লক্ষ মহিলা ইতিমধ্যেই আর্থিক সুবিধা পেতে শুরু করেছেন। সরকারের পরবর্তী লক্ষ্য এখন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যুবশক্তি প্রকল্পের বাস্তবায়ন। প্রশাসনিক সূত্রে খবর, খুব শীঘ্রই এই ভাতাগুলি চালু করা হবে এবং বর্তমানে এ সংক্রান্ত সমীক্ষার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী দুই মাসের মধ্যে বার্ধক্য ও বিধবা ভাতা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্য সরকার।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, নতুন সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে চলেছে। প্রস্তাব অনুযায়ী, ‘যুবশক্তি’ প্রকল্পে বেকার যুবক-যুবতীরা এখন থেকে মাসে ৩,০০০ টাকা পাবেন এবং চাকরির প্রস্তুতির জন্য এককালীন ১৫,০০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি, বার্ধক্য ও বিধবা ভাতার পরিমাণ দ্বিগুণ করে মাসিক ২,০০০ টাকা করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা ৬০ বছর বয়সে পৌঁছালেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। প্রশাসনিক এই উদ্যোগের ফলে রাজ্যের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *