হুইলচেয়ারে বসেই স্টেডিয়াম সাফ! এক অনন্য শিক্ষায় বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন জাজল দর্শকরা

২০২৬ ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে মাঠের লড়াইয়ে চমক দেখিয়েছে জাপান। তবে ফুটবলের নৈপুণ্যের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কারে জাপানি দর্শকদের সুশৃঙ্খল মানসিকতা। ম্যাচ শেষে ডালাস স্টেডিয়ামে পড়ে থাকা প্লাস্টিক ও খাবারের প্যাকেটসহ যাবতীয় আবর্জনা পরিষ্কার করে তারা বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে। এমনকি হুইলচেয়ারে থাকা একজন সমর্থককেও এই পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।

রাশিয়া ও কাতার বিশ্বকাপের পর এবারও এই রেওয়াজ বজায় রেখেছেন জাপানি সমর্থকরা। খেলা শেষে গ্যালারি পরিষ্কার করাকে তারা নিজেদের সংস্কৃতি ও শৃঙ্খলার অংশ হিসেবেই গণ্য করেন। ফিফার শেয়ার করা একটি ভিডিওতে এক সমর্থক জানান, খেলোয়াড়, প্রতিপক্ষ এবং স্টেডিয়াম কর্তৃপক্ষকে সম্মান জানাতেই তাঁরা এই কাজ করেন। জাপানি সমর্থকদের এই দায়িত্বশীল আচরণ বিশ্ব ক্রীড়াঙ্গনে অনন্য এক নজির স্থাপন করেছে, যা অন্যান্য দেশের দর্শকদের জন্যও ইতিবাচক বার্তা ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *