বিয়ের ২ বছর পর মা হতেই বিস্ফোরক স্বামী, ফাস্ট নাইটে মিলন না হলে সন্তান এল কেমন করে?
June 16, 2026
উত্তরপ্রদেশের বরেলির ইজ্জতনগর এলাকায় বিয়ের দুই বছর পর নবজাতকের পিতৃত্ব অস্বীকার করা নিয়ে এক পারিবারিক বিবাদের ঘটনা প্রকাশ্যে এসেছে। ওই ব্যক্তি দাবি করেছেন যে, বিয়ের পর তার স্ত্রীর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, তাই এই সন্তান তার নয়। এহেন অভিযোগ তুলে তিনি স্ত্রীর চরিত্রের দিকে আঙুল তুলেছেন।
পাল্টা অভিযোগে স্ত্রী দাবি করেছেন, শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা ছড়াচ্ছেন। তিনি জানান, বিয়ের পর যৌতুকের দাবিতে শাশুড়ির প্ররোচনায় স্বামী তাকে বিভিন্ন সময় নির্যাতন করেছেন এবং অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে একা ফেলে স্বামী পালিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগী নারী ইজ্জতনগর থানায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুক ও গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে।