যাত্রী ভোগান্তি কমাতে শিয়ালদহ ও হাওড়ায় বিশেষ ট্রেন, বড় সিদ্ধান্ত পূর্ব রেলের!

শহর ও শহরতলির নিত্যযাত্রীদের ভিড়ের চাপ কমাতে ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশেষ ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের গুরুত্বপূর্ণ রুটগুলোতে এই অস্থায়ী পরিষেবা চালু করা হচ্ছে, যাতে অফিস যাত্রী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সুগম হয়।

শিয়ালদহ ডিভিশনের ক্ষেত্রে এই বিশেষ ট্রেনগুলো নামখানা ও ডায়মন্ড হারবার শাখায় চলাচল করবে। এর মধ্যে শিয়ালদহ-নামখানা স্পেশ্যাল ট্রেনটি সকাল ৬টা ১৫ মিনিটে শিয়ালদহ ছেড়ে ৮টা ৪৫ মিনিটে নামখানা পৌঁছাবে। পাশাপাশি সোনারপুর থেকে ডায়মন্ড হারবার হয়ে শিয়ালদহ পর্যন্ত বিশেষ পরিষেবা দুপুর ২টো ২৩ মিনিট পর্যন্ত পাওয়া যাবে। হাওড়া ডিভিশনের ক্ষেত্রে ব্যান্ডেল-কাটোয়া এবং কাটোয়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল করবে। ব্যান্ডেল থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে ট্রেনটি ১০টায় কাটোয়া পৌঁছাবে এবং বর্ধমান রুটেও নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে।

পূর্ব রেলে জানানো হয়েছে, ১২ কোচের প্রতিটি স্পেশ্যাল ট্রেন সংশ্লিষ্ট রুটের প্রতিটি স্টেশনেই থামবে। যাত্রী সুবিধাকে অগ্রাধিকার দিয়ে নেওয়া এই ১০ দিনের অস্থায়ী পরিষেবা নিয়মিত ট্রেনের ওপর অতিরিক্ত ভিড়ের চাপ কমাবে বলে রেল কর্তৃপক্ষ আশা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *