তামিলনাড়ুতে নাবালিকাকে নির্যাতন, বাঙালি যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র!

তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় ১০ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে জয়ধন মণ্ডল (৩২) নামে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে মণিমঙ্গলম এলাকায় নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে অভিযুক্তকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পকসো (POCSO) আইনে মামলা দায়ের করে ওই যুবককে গ্রেফতার করে। পাশাপাশি, নির্যাতিতা নাবালিকার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় চেন্নাই, আভাদি, তাম্বরম ও তিরুভল্লুর-সহ বিভিন্ন এলাকা থেকে মোট ১১টি যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে সাতটি ক্ষেত্রেই ভুক্তভোগী নাবালিকা। এসব ঘটনার জেরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলো রাজ্যের বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছে। এই পরিস্থিতিতে প্রশাসন প্রতিটি ঘটনার আলাদা তদন্ত শুরু করেছে এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *