রাজ্য বাজেটে বড় সুখবর, বাড়ল বিধবা ও বার্ধক্য ভাতা!

কলকাতা: রাজ্য বাজেটে সমাজের অনগ্রসর ও অসুরক্ষিত শ্রেণির জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। এতদিন এই ভাতার পরিমাণ ছিল ১,০০০ টাকা। এর ফলে রাজ্যের লক্ষাধিক উপভোক্তা এখন থেকে বর্ধিত হারে সরকারি এই আর্থিক সহায়তা পাবেন।

নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতাকে গুরুত্ব দিয়ে বাজেটে ‘অন্নপূর্ণা যোজনা’ নামে নতুন একটি মেগা প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রকল্পের আওতায় রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরাসরি উপভোক্তাদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য রাজ্য সরকার ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *