৩০ জুনেই বাতিল হবে রান্নার গ্যাস! কানেকশন বাঁচাতে দ্রুত করুন এই কাজ

আগামী ৩০ জুন শেষ হচ্ছে রান্নার গ্যাসের (এলপিজি) কানেকশন বজায় রাখার সময়সীমা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, যেসব এলাকায় পাইপলাইন গ্যাস বা পিএনজি (PNG)-র সুবিধা রয়েছে, সেখানে কোনো গ্রাহক একসঙ্গে এলপিজি এবং পিএনজি—উভয় সংযোগ রাখতে পারবেন না। কালোবাজারি রোধ ও গ্যাস সংকট মোকাবিলায় কেন্দ্র সরকার এই নীতি গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট গ্রাহকদের ৯০ দিনের মধ্যে এলপিজি সংযোগ ছেড়ে পিএনজি পরিষেবা গ্রহণের নির্দেশ দিয়েছিল।

যাঁদের এলাকায় পিএনজি পরিষেবা রয়েছে, তাঁদের ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিয়ে পিএনজি সংযোগ নেওয়ার আবেদন করতে হবে। অন্যথায় ৩০ জুনের পর সংশ্লিষ্ট গ্রাহকদের এলপিজি সংযোগ বাতিল করা হতে পারে। তবে যেসব এলাকায় এখনো পাইপলাইন গ্যাসের সুবিধা পৌঁছায়নি, সেইসব গ্রাহকদের এলপিজি সংযোগ আগের মতোই স্বাভাবিক থাকবে। পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে গ্রাহকদের দ্রুত নিজ নিজ এলাকায় পিএনজি-র উপলব্ধতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *