বাসর রাত শেষে গয়না নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন কনে!
উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার রানিগঞ্জ এলাকায় বিয়ের রাতেই নতুন কনের পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ফতনপুর এলাকার এক যুবকের সঙ্গে স্থানীয় এক তরুণীর জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে পরিবারের লোকজন বিশ্রামে থাকলে সুযোগ বুঝে কনে সবার অগোচরে বিয়ের উপহার হিসেবে পাওয়া মূল্যবান গয়না ও অলঙ্কার নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।
ঘটনার পর বর ও কনেপক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে টানটান উত্তেজনা ও বাকবিতণ্ডা চলে। শেষ পর্যন্ত কনেকে ছাড়াই বরযাত্রীরা বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরে যান। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি লোকমুখে শোনা গেলেও এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।