সিআইডি জেরার মাঝেই অভিষেকের বাড়িতে পুরসভার হানা, ১৭টি সম্পত্তিতে নোটিশ ঘিরে শোরগোল!

উস্কানিমূলক মন্তব্যের জেরে সিআইডি-র জেরার মুখোমুখি হওয়ার দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বাসভবন ও সম্পত্তিতে হানা দিল কলকাতা পুরসভা। মঙ্গলবার সাতসকালে পুরসভার বিল্ডিং বিভাগের একটি বিশেষ প্রতিনিধি দল কালীঘাটে অভিষেকের বাসভবনে পৌঁছে বাড়িটির পরিমাপ ও মাপজোকের কাজ শুরু করে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে বেআইনি নির্মাণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে বলে পুরসভা সূত্রে জানা গেছে।

কালীঘাটের পাশাপাশি হরিশ মুখার্জি রোডে অবস্থিত ‘শান্তিনিকেতন’ সহ অভিষেকের ১৭টি সম্পত্তিতে পুরসভার পক্ষ থেকে ৪০১ ধারায় নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে সংশ্লিষ্ট বাড়িগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত শংসাপত্র এবং অতিরিক্ত নির্মাণের বৈধ নথিপত্র দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুর আধিকারিকরা সমস্ত নথি ও পরিমাপ খতিয়ে দেখে একটি রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন, যার ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *