বিশ্বজয়ের মিশনে আর্জেন্টিনা ও ফ্রান্স, আজ কি অঘটনের অপেক্ষায় ফুটবল বিশ্ব!
২০২৬ ফিফা বিশ্বকাপে আজ মাঝরাতে মাঠে নামছে ফ্রান্স এবং আগামীকাল সকালে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। চার বছর আগের বিশ্বকাপের ফাইনালিস্ট এই দুই দেশই এবার নিজেদের টুর্নামেন্ট শুরু করছে। ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। এবারের আসরের শুরুতেই স্পেনের পয়েন্ট হারানো কিংবা উরুগুয়ে ও বেলজিয়ামের হোঁচট খাওয়ার মতো ঘটনা দুই দলকেই সতর্ক করে তুলেছে।
৩৮ বছর বয়সে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসির ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসি সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে, ২০০২ সালে সেনেগালের কাছে হেরে আসর থেকে বিদায়ের দুঃস্মৃতি কাটিয়ে উঠতে মরিয়া ফ্রান্স। এদিকে, ২৬ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের জার্সিতে আজ বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে আর্লিং হালান্ডের। প্রথম ম্যাচে নরওয়ে মুখোমুখি হবে ইরাকের, যার কোচ গ্রাহাম আর্নল্ড হালান্ডকে রুখে দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন।