পাহাড়ের টাকা লুটেছে দিদিমণি, আমরা দেব ডবল বাজেট! বন্ধ চা বাগান খুলতে শুভেন্দুর মেগা ঘোষণা
উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিলিংয়ের সামগ্রিক পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন যে, আগের সরকার পাহাড়ের মানুষের জন্য কেবল বঞ্চনা ও দুর্নীতি উপহার দিয়েছে। এ সময় তিনি দাবি করেন, গত অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করলেও, সেই অর্থের কোনো সঠিক ব্যবহার না করে দুর্নীতি ও নয়ছয় করা হয়েছে।
পাহাড়ের উন্নয়নে নতুন প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী জানান, ভবিষ্যতে বিজেপি সরকার পাহাড়ের সামগ্রিক বিকাশে বাজেট বরাদ্দ একধাক্কায় দ্বিগুণ করবে। এছাড়া, পাহাড়ের আর্থ-সামাজিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত দীর্ঘদিনের বন্ধ চা বাগানগুলি পুনরায় খোলার জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।