তৃণমূল ভাঙার আসল কারিগড় কে? গোপন রহস্য ফাঁস করলেন বিজেপির এই হেভিওয়েট সাংসদ!

তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদের দলত্যাগ করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেওয়ার নেপথ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সি এম রমেশের নাম। তৃণমূলের এই বড় ধরনের দল ভাঙানোর ঘটনাটি পরিচালনা করার কথা নিজেই স্বীকার করেছেন প্রাক্তন এই টিডিপি নেতা।

সি এম রমেশ জানিয়েছেন, সংসদের ক্যান্টিনে যাতায়াতের সুবাদে তৃণমূলের অনেক সাংসদের সঙ্গেই তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। নিজের সহজাত দক্ষতার মাধ্যমে সেই ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়েই তিনি এই দলবদলের বিষয়টি সম্পন্ন করেছেন বলে দাবি করেছেন। এই স্বীকারোক্তির পর জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *