কুণাল ঘোষের ওপর হামলার পর শোরগোল, এবার অমিত শাহের দ্বারস্থ সৌগত!

কলকাতায় তৃণমূল নেতাদের ওপর ‘ডিম হামলা’: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন সৌগত রায়

২৬-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের নেতা-কর্মীদের ওপর ‘ডিম হামলা’ বা ‘ডিম থেরাপি’র মতো ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার তাঁকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে সৌগত রায় উল্লেখ করেন, বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, তাই রাজ্যে শান্তি বজায় রাখার দায়ভার এখন তাদেরই। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর সোমবার কালীঘাটে তৃণমূল নেতা কুণাল ঘোষের ওপর ডিম ছুড়ে মারার ঘটনার পর এই দাবি আরও জোরালো হলো।

উল্লেখ্য, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষের ওপর এই হামলার ঘটনা ঘটে। কুণাল ঘোষের ওপর হামলার ঘটনায় কালীঘাট থানার পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে। রাজনৈতিক মহল বলছে, একের পর এক হামলার ঘটনায় বিপর্যস্ত তৃণমূল শিবির, অন্যদিকে এই ‘ডিম থেরাপি’কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কী পদক্ষেপ নেন, তা নিয়েই চলছে জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *