সাহস থাকলে পদত্যাগ করুন, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের খোলা চ্যালেঞ্জ হুমায়ুনের!

২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রমবর্ধমান ‘বেসুরো’ নেতাদের নিয়ে কড়া সমালোচনা করলেন আম জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবির। দলের বিদ্রোহী ও দলবদলু নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলেন, সাহস থাকলে তাঁরা এখন পদত্যাগ করে দেখান। এছাড়া ত্রিপুরার রাজনীতিতে তৃণমূলের বিদ্রোহী জোটসঙ্গী ‘এনসিপিআই’ (NCPI)-কে নিয়ে কটাক্ষ করে তিনি দাবি করেন, ত্রিপুরার সাধারণ মানুষের কাছে ওই সংগঠনের কোনো পরিচিতি নেই।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই ও ইডির চলমান তদন্ত নিয়েও মন্তব্য করেছেন হুমায়ুন কবির। তদন্তের গতিপ্রকৃতি প্রসঙ্গে তিনি বলেন, এই পুরো বিষয়টি কেবল কোনো রাজনৈতিক নাটক নাকি এর বাস্তবে কোনো চূড়ান্ত ফলাফল আসবে, তা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে তৃণমূলের অস্বস্তিতে থাকা বিধায়ক ও সাংসদদের ওপর নতুন করে চাপ বাড়াল বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *