আইপ্যাকের সব কাজ বন্ধ, কর্মীদের ২০ দিনের বাধ্যতামূলক ছুটি!

পশ্চিমবঙ্গে নিজেদের সমস্ত কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক (I-PAC)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণে আগামী ২০ দিন, অর্থাৎ ১১ মে পর্যন্ত তাদের কর্মীরা ছুটিতে থাকবেন। এই আকস্মিক সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

সংস্থা সূত্রে জানা গেছে, নির্দিষ্ট কিছু আইনি জটিলতার কারণেই এই মুহূর্তে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে ঠিক কী ধরনের আইনি বাধ্যবাধকতা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আগামী ১১ মে ছুটি শেষ হওয়ার পর সংস্থার পরবর্তী পদক্ষেপ ও পুনরায় কাজ শুরুর বিষয়ে আলোচনা করা হবে। নির্বাচনের আবহে এই হাই-প্রোফাইল সংস্থার সাময়িক অনুপস্থিতি তৃণমূলের প্রচার কৌশলে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *