ইলিশ উৎসবের মুখে কেন বাবুঘাটে তলব ৫০০ জলযান, আতঙ্কে পর্যটন ব্যবসায়ীরা!
June 17, 2026
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সুন্দরবনের প্রায় ৫০০টি লঞ্চ ও ভুটভুটি আগামী ১৮ জুন, বৃহস্পতিবারের মধ্যে কলকাতার বাবুঘাটে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এই বৃহৎ অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে ১৯ থেকে ২১ জুন পর্যন্ত সংশ্লিষ্ট জলযানগুলোকে বাবুঘাট ও সংলগ্ন এলাকায় নোঙর করে রাখতে হবে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে সুন্দরবনের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। এই সময়টিতে সুন্দরবন অঞ্চলে ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, উৎসবে ভরা মরশুমে এত বিপুল সংখ্যক জলযান বাবুঘাটে আটকে থাকার ফলে সুন্দরবনের পর্যটন পরিষেবা ব্যাহত হবে এবং স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।