সংসদ তোলপাড়! মোদীর ভাষণকে ‘ভীষণ দ্বিচারিতা’ বলে তোপ মমতার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে দেওয়া সাম্প্রতিক ভাষণকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন মাত্রা পেয়েছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণকে ‘ভীতিপ্রসূত’ ও ‘দ্বিচারিতাপূর্ণ’ বলে অভিহিত করেছেন। নারী সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীর করা সমালোচনাকে ভিত্তিহীন দাবি করে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেস কখনোই এই বিলের বিরোধিতা করেনি। এর স্বপক্ষে তিনি দলের লোকসভায় ৩৭.৯ শতাংশ এবং রাজ্যসভায় ৪৬ শতাংশ নারী প্রতিনিধিত্বের পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন যে, নারী সংরক্ষণের আড়ালে কেন্দ্রীয় সরকার আসলে ‘ডিলিমিটেশন’ বা আসন পুনর্বিন্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা দেশের ফেডারেল কাঠামো এবং সংবিধানের ওপর সরাসরি আঘাত। ২০২৩ সালে বিল পাস হওয়ার পরও তা কেন কার্যকর করা হয়নি এবং নির্বাচনের আগে কেন এই ইস্যু সামনে আনা হয়েছে, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী নারী সংরক্ষণ বিল কার্যকর না হওয়ার জন্য বিরোধী দলগুলিকে দায়ী করেছিলেন, যার পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সামনে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *