৫ কোটির মাদক উদ্ধার নাকি সাজানো নাটক? রাজস্থানে চরম বিপাকে ১০০ পুলিশ!

রাজস্থানের আদালতে নির্দেশ পেয়ে মধ্যপ্রদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তাসহ প্রায় ১০০ জন পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রাজস্থানের সীমানায় ঢুকে বেআইনি তল্লাশি, আদালতে ভুয়ো তথ্য পেশ এবং নিয়ম ভাঙার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে মধ্যপ্রদেশের আগর মালওয়া পুলিশের একটি মাদকবিরোধী অভিযানে বড় ধরনের জালিয়াতির প্রমাণ মেলায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

ঘটনার সূত্রপাত গত ২৮ জানুয়ারি, যখন মধ্যপ্রদেশ পুলিশ রাজস্থানের ঝালাওয়ার জেলায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার মাদক ও ড্রাগ তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করে। অভিযুক্তদের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঝালাওয়ারের অ্যাডিশনাল এসপি তদন্তে নেমে পুলিশের সাজানো স্ক্রিপ্ট ফাঁস করে দেন। তদন্তে দেখা যায়, স্থানীয় পুলিশকে না জানিয়েই অন্য রাজ্যে অভিযান চালানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজে পুলিশের দাবির সাথে ঘটনার সময়ের বিস্তর ফারাক পাওয়া গেছে। এছাড়া এনডিপিএস আইনের নিয়ম লঙ্ঘন এবং বাজেয়াপ্ত হওয়া সামগ্রী জালিয়াতি করার অকাট্য প্রমাণের ভিত্তিতে ১৩ জুন চৌমহলা আদালত সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার নির্দেশ দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *