ফুলবাগান থেকে গ্রেপ্তার উদয়ন গুহ, বড় পদক্ষেপ কোচবিহার পুলিশের!

প্রতারণা, ভয় দেখানো এবং ভোট-পরবর্তী হিংসার মতো একাধিক গুরুতর অভিযোগে রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। বুধবার কলকাতার ফুলবাগান এলাকার নিজস্ব বাসভবন থেকে কোচবিহার পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আজই তাঁকে উত্তরবঙ্গে নিয়ে আসার কথা রয়েছে।

২০২১ সালের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক হিংসা ও বিজেপি কর্মী রতন বর্মন হত্যা মামলায় উদয়ন গুহের নাম জড়িয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক প্রতারণা ও কাটমানি নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে, যার তদন্ত করছিল পুলিশ প্রশাসন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে তিনি কোচবিহার ছেড়ে কলকাতার এই ঠিকানায় আত্মগোপনে ছিলেন। এই গ্রেপ্তারের ঘটনায় উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *