লিভার ভালো রাখার জাদুকরী উপায়: আপনি কি জানেন ঝুঁকি বাড়ছে কেন?
আজ ১৯ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব লিভার দিবস ২০২৬’। শরীরের বিপাকক্রিয়া পরিচালনা ও বিষাক্ত পদার্থ নিষ্কাশনের প্রধান অঙ্গ যকৃৎ বা লিভার বর্তমানে জীবনযাত্রার নেতিবাচক পরিবর্তনের কারণে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। চিকিৎসকরা লিভারের সমস্যাকে ‘সাইলেন্ট কিলার’ হিসেবে চিহ্নিত করেছেন, কারণ প্রাথমিক পর্যায়ে এই রোগের লক্ষণগুলো খুব একটা দৃশ্যমান হয় না।
বর্তমানে শিশুদের মধ্যে ফ্যাটি লিভারের হার উদ্বেগজনক হারে বাড়ছে। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি তিনজন ভারতীয় শিশুর মধ্যে একজনের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। স্থূলতা ছাড়াও জাঙ্ক ফুড, চিনিযুক্ত পানীয় গ্রহণ ও অলস জীবনযাপন শিশুদের লিভারের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে লিভার সিরোসিসের মতো জটিল রোগ এড়াতে খাদ্যতালিকা থেকে প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি বাদ দিয়ে সুষম খাবার গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। সুস্থ থাকতে নিয়মিত লিভার স্ক্রিনিং করার আহ্বান জানানো হয়েছে।