অক্ষয় তৃতীয়ায় শনির নক্ষত্র পরিবর্তন! খুলবে ৪ রাশির ভাগ্য, শুরু হবে স্বর্ণযুগ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দীর্ঘ সময় পর আগামী ১৭ এপ্রিল শনিদেব তাঁর নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। অক্ষয় তৃতীয় আর ঠিক দুই দিন আগে শনি ‘পূর্ব ভাদ্রপদ’ নক্ষত্র থেকে বেরিয়ে ‘উত্তর ভাদ্রপদ’ নক্ষত্রে প্রবেশ করবেন এবং আগামী ১৭ মে পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। মহাজাগতিক এই পরিবর্তনের ফলে বিশেষ করে বৃষ, মিথুন, সিংহ, কন্যা এবং ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতির নতুন পথ প্রশস্ত হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে সংশ্লিষ্ট রাশির জাতকদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব প্রাপ্তি ও দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক মন্দা কাটিয়ে এই রাশির ব্যক্তিরা স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও নতুন চুক্তির মাধ্যমে লাভবান হতে পারেন। পেশাগত জীবনের সাফল্যের পাশাপাশি পারিবারিক জীবনেও এর ইতিবাচক প্রভাব পড়বে এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী, এই সুপ্রভাব বজায় রাখতে কর্মফল শুদ্ধ রাখা ও দান-ধ্যানের মতো কাজে মনোযোগী হওয়া প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *