প্রাক্তন মন্ত্রী উদয়নের বিরুদ্ধে ৫ মারাত্মক অভিযোগ, এবার কী হবে?
তোলাবাজি এবং আর্থিক দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ করে দিনহাটা হাসপাতালের শিশু বিভাগ নির্মাণের সময় একটি এনজিও-র নামে বেআইনিভাবে অর্থ সংগ্রহের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারির ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট ফৌজদারি ও দুর্নীতির মামলা রয়েছে। যার মধ্যে রতন বর্মণ খুন, পঞ্চ শহিদ হত্যা মামলা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা অন্যতম। এছাড়া দিনহাটা পুরসভা এলাকায় সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগও তাঁর বিরুদ্ধে দায়ের রয়েছে। দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।