পাঁচ লক্ষ টাকায় চাকরি! দুই মাসেই বরখাস্ত, প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

পশ্চিম মেদিনীপুরের সবংয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা লেনদেন ও জালিয়াতির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে ওই টাকা প্রদানের মধ্যস্থতাকারী হিসেবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়ার নাম জড়িয়েছে। বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় এক যুবক অভিযোগ করেছেন, নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের বিনিময়ে তাঁর স্ত্রীর চাকরি হলেও মাত্র দুই মাসের মাথায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগকারীর দাবি, মানস ভুঁইয়ার মধ্যস্থতায় শেখ আবু কালান বক্স ও ভোলানাথ দে নামে দুই ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে গত ১ মার্চ ওই যুবককের স্ত্রী একটি বেসরকারি সংস্থায় কাজে যোগ দেন। কিন্তু গত ৬ মে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত বর্তমান পরিবারটি টাকা ফেরত ও চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে, প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং এমন ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন বলে দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *