অবশেষে কারামুক্ত অসিত মজুমদার, সব মামলাতেই মিলল স্বস্তির জামিন!

ধর্ষণের চেষ্টার মামলায় জামিন পেলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বৃহস্পতিবার হুগলি জেলা জজ আদালতে ১০ হাজার টাকার বন্ডে বিচারক অমিত চক্রবর্তী তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে রাস্তা অবরোধ, পুলিশের কাজে বাধা দেওয়া ও তোলাবাজির মামলায় জামিন পেলেও ধর্ষণের চেষ্টার মামলায় তিনি এতদিন জেলবন্দি ছিলেন। আদালতের এই নির্দেশের ফলে তাঁর কারামুক্তির পথ সম্পূর্ণ পরিষ্কার হলো।

গত ৩০ মে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে চুঁচুড়ার পিপুলপাতি এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। পুলিশের কাজে বাধা দেওয়া ও ধস্তাধস্তির অভিযোগে সেসময় অসিত মজুমদারসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় চুঁচুড়ার পুরপ্রধান, উপ-পুরপ্রধান ও একাধিক কাউন্সিলরও গ্রেফতার হয়েছিলেন। সবকটি মামলায় জামিন পাওয়ায় হুগলি জেলা তৃণমূল শিবিরে স্বস্তি ফিরেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *