বিয়ের ৪৭ দিনেই রহস্যমৃত্যু! সিসি ক্যামেরায় বন্দি কি ছিল বধূর শেষ পরিণতি?

মহারাষ্ট্রের অম্বরনাথে বিয়ের মাত্র ৪৭ দিনের মাথায় বিশাখা তিলকর নামে ২৬ বছর বয়সি এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পণের দাবিতে অত্যাচার ও আত্মহননে প্ররোচনা দেওয়ার অভিযোগে মৃতার স্বামী ডা. নীতিন তিলকর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩০ এপ্রিল পেশায় চিকিৎসক নীতিনের সঙ্গে বিশাখার বিয়ে হয়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত সোনা ও নগদ টাকার দাবিতে বিশাখার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। বিশাখার ওপর নজর রাখতে স্বামী বাড়ির ভেতর ও বাইরে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁর প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করতেন। কোনো প্রতিবেশীর সঙ্গে কথা বললেও তাঁকে মারধর করা হতো বলে অভিযোগ রয়েছে। মৃত্যুর দুই দিন আগেও এ ধরনের কারণে তাঁকে মারধর করা হয়েছিল। বর্তমানে শিবাজিনগর থানার পুলিশ বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *