যোগ দিবসে হাজিরা বাধ্যতামূলক নয়, হাইকোর্টের বড় স্বস্তি সরকারি কর্মীদের জন্য!

আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি ও আধা-সরকারি কর্মচারীদের উপস্থিতি নিয়ে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। আগামী ২১ জুন, রবিবার ছুটির দিনে আয়োজিত যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণভাবে কর্মীদের ইচ্ছাধীন বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের এই স্পষ্ট বার্তার ফলে সরকারি কর্মীদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ প্রশমিত হয়েছে।

গত ১৪ জুন মুখ্যসচিবের জারি করা এক বিজ্ঞপ্তিতে ২১ জুন সব সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছিল। এই ফরমানকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করে। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানিকালে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে যোগ দিবসে হাজিরা বাধ্যতামূলক নয়। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার ধার্য করেছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *