সন্তানের অভিভাবকত্ব নিয়ে হাইকোর্টের বড় রায়, স্বস্তি পেলেন বাবারা!

সন্তানের হেফাজত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় মায়ের করা ‘হেবিয়াস কর্পাস’ বা বন্দী প্রত্যক্ষীকরণ আবেদন খারিজ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, হিন্দু আইন অনুযায়ী একজন অপ্রাপ্তবয়স্ক সন্তানের স্বাভাবিক অভিভাবক হলেন তার বাবা। তাই কোনো আদালতের সুনির্দিষ্ট নির্দেশ লঙ্ঘন বা বলপূর্বক অপহরণের ঘটনা না থাকলে, বাবার কাছে সন্তানের থাকাকে আইনি পরিভাষায় ‘অবৈধ আটক’ হিসেবে গণ্য করা যাবে না।

বিচারপতি অনিল কুমারের বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, অভিভাবক ও প্রতিপাল্য আইনের ৪(২) ধারা অনুযায়ী পিতাকে স্বাভাবিক অভিভাবক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৬১ ধারার উল্লেখ করে আদালত জানায়, নাবালককে তার বৈধ অভিভাবকের কাছ থেকে বিচ্ছিন্ন রাখা অপরাধ। বর্তমান মামলায় শিশুরা ২০২২ সাল থেকে তাদের বাবার সাথেই বসবাস করছে এবং সেখানে কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই। আদালত আরও জানায়, শুধুমাত্র মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা রাখার অভিযোগ থাকলেই তাকে অবৈধ হেফাজত বলা যায় না। ‘হেবিয়াস কর্পাস’ শুধুমাত্র তখনই কার্যকর হয় যখন হেফাজতটি সম্পূর্ণ বেআইনি হয়, যা এই ক্ষেত্রে প্রমাণিত হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *