কালো জাদুর বলি পরিচারিকা, চিকিৎসককে নিয়ে চাঞ্চল্য!

দক্ষিণ দিল্লির অভিজাত এলাকা মাউন্ট কৈলাশে ৪৪ বছর বয়সি গৃহপরিচারিকা মীনাকে নৃশংসভাবে খুনের অভিযোগে মণীশ গুপ্তা নামের এক চর্মরোগ বিশেষজ্ঞকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত চিকিৎসক ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে এবং ধারাল ছুরি দিয়ে কুপিয়ে ওই গৃহপরিচারিকাকে হত্যা করেছেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করেছে এবং অভিযুক্তকে মৃতদেহের পাশ থেকেই আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণীশ গুপ্তা দাবি করেছেন, পরিচারিকা মীনা তাঁর পরিবারে ‘কালো জাদু’ করছিলেন, যার ফলে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে তদন্তকারীদের মতে, অভিযুক্ত চিকিৎসকের মানসিক অবসাদই এই ঘটনার মূল কারণ হতে পারে, কারণ তিনি জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন ও পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। দক্ষিণ দিল্লির ডিসিপি হেমন্ত তিওয়ারি জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার পাশাপাশি বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *