সরাসরি অ্যাকাউন্টে ২০০০ টাকা! বাংলার ৪৫ লক্ষ কৃষকের জন্য মোদীর বিরাট উপহার!

আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ (পিএম কিষাণ) প্রকল্পের আওতায় টাকা হস্তান্তরের একটি মেগা ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওইদিন সরাসরি ৯ কোটি ৪৪ লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের ২৩তম কিস্তির ২০০০ টাকা করে মোট ১৮,৮৮০ কোটি টাকা পাঠাবেন।

এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের ৪৫ লক্ষ ৩৫ হাজারেরও বেশি কৃষক উপকৃত হবেন। রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দফায় মোট ৯০৭ কোটি টাকা পৌঁছাবে। তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *