ভোটের আগে সুপার সানডে, তারকেশ্বর থেকে বর্ধমান আজ ঝোড়ো প্রচারে মমতা!

রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগে শেষ রবিবারে মেগা প্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল থেকে হুগলি ও পূর্ব বর্ধমানের একাধিক বিধানসভা কেন্দ্রে ঝোড়ো সফর করছেন তিনি। নির্বাচনী রণকৌশলের অংশ হিসেবে জনসভা এবং বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে ভোটারদের মন জয়ের লক্ষ্য নিয়ে এই প্রচার অভিযান চালাচ্ছেন তৃণমূল নেত্রী।

দুপুর ১২টা নাগাদ তারকেশ্বর বিবেকানন্দ সেবা কেন্দ্র স্পোর্টস কমপ্লেক্সে প্রথম জনসভাটি করবেন তিনি, যেখানে স্থানীয় প্রার্থী রামেন্দু সিংহ রায়ের সমর্থনে উপস্থিত থাকবেন দলের হেভিওয়েট নেতারা। এরপর তৃণমূল নেত্রী কালনায় গিয়ে দেবপ্রসাদ বাগের সমর্থনে মীরহাট কোলোর মাঠে জনসভা করবেন। বিকেলের দিকে মন্তেশ্বরের কুসুমপুরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর হয়ে প্রচার সেরে বর্ধমান শহরে পৌঁছাবেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সমর্থনে বর্ধমান পুরসভা থেকে বীরহাটা ট্রাফিক গার্ড অফিস পর্যন্ত একটি বিশাল পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *