সাতসকালে কলকাতায় ইডির বড় অভিযান, এবার নিশানায় খোদ পুলিশকর্তা!

নির্বাচনের প্রাক্কালে কলকাতায় বড়সড় অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রবিবার ভোরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ইডির আধিকারিকরা কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে হানা দেন। একই সময়ে দক্ষিণ কলকাতার বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। আর্থিক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে বলে ইডি সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ‘সোনা পাপ্পু’ সংক্রান্ত একটি বড় মাপের প্রতারণা মামলার সঙ্গে ডিসি শান্তনু সিনহা বিশ্বাস এবং ব্যবসায়ী জয় কামদারের যোগসূত্র থাকতে পারে। তদন্তকারী সংস্থাটির দাবি, এর আগে একাধিকবার তলব করা সত্ত্বেও তাঁরা সশরীরে হাজিরা দেননি। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণের প্রাক্কালে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে এই তল্লাশি প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *